সংবাদ

কালীগঞ্জ পৌরসভায় শুরু হলো পৌরকর মেলা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

কালীগঞ্জ পৌরসভায় শুরু হলো পৌরকর মেলা
কালীগঞ্জে সপ্তাহব্যাপী পৌরকর মেলার উদ্বোধন করছেন সংশ্লিষ্টরা। ছবি : সংবাদ

পৌরসভার বকেয়া কর আদায় ও নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী পৌরকর মেলা। ‘নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌর উন্নয়নে সহায়তা করুন’- এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১৫ জুন) সকালে এই মেলার উদ্বোধন করা হয়।

আগামী ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে এই মেলা চলবে। বিশেষ এই আয়োজনে বকেয়া কর পরিশোধকারী নাগরিকদের জন্য ১৫ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

আজ সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে করদাতাদের সুবিধার্থে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে, যেখান থেকে নাগরিকেরা সহজেই তাঁদের বকেয়া কর পরিশোধ ও প্রয়োজনীয় তথ্য সেবা নিতে পারছেন।

পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দত্ত বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ের পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পৌর উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম বলেন, “এই বিশেষ সুযোগের মাধ্যমে করদাতারা যেমন আর্থিক সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এতে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে মেলায় অংশ নিয়ে বকেয়া পৌরকর পরিশোধের আহ্বান জানান।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

কালীগঞ্জ পৌরসভায় শুরু হলো পৌরকর মেলা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত