সংবাদ

বিশ্বকাপের আগে স্বস্তির খবর পেল স্পেন, ফিট ইয়ামাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

বিশ্বকাপের আগে স্বস্তির খবর পেল স্পেন, ফিট ইয়ামাল

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে স্বস্তির বার্তা পেয়েছে স্পেন। দলের তরুণ তারকা উইঙ্গার লামিন ইয়ামাল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

এর আগে চলতি মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলার সময় গুরুতর চোটে পড়েছিলেন ইয়ামাল, যা নিয়ে তার বিশ্বকাপ অভিষেক অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে প্রত্যাশার চেয়েও আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়েছেন তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ লা ফুয়েন্তে জানান, লামিন ইয়ামাল এখন পুরোপুরি ফিট এবং তারা তাকে যেমন অবস্থায় চেয়েছিলেন, ঠিক সেই অবস্থায়ই আছেন তিনি। নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিয়োজের মতো তিনিও খেলার জন্য প্রস্তুত, যদিও কারও পক্ষেই পুরো ৯০ মিনিট খেলা সম্ভব না হতে পারে।

তবে কোচিং স্টাফ স্পষ্ট করে দিয়েছে যে ইয়ামালকে শুরু থেকেই পূর্ণ সময় খেলানোর কোনো পরিকল্পনা নেই। বরং ধাপে ধাপে তাকে মাঠে নামানো হবে, যাতে টুর্নামেন্টের পরের পর্বের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত থাকেন। লা ফুয়েন্তে আরও জানান, চিকিসকদের মতে লামিন কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন, তবে সেটি সীমিত সময়ের জন্য, পুরো ম্যাচ নয়।

এদিকে দলের ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে নিয়েও আলোচনা চলছে। রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য যোগদানের গুঞ্জন থাকলেও কোচ স্পষ্ট করেছেন, ক্লাব-পর্যায়ের এই বিষয়গুলো জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী সূচনার লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপের আগে স্বস্তির খবর পেল স্পেন, ফিট ইয়ামাল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত