ভারতীয় সংগীতের কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন (আর ডি বর্মন)-এর জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফারহান আখতার। সিনেমাটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা নীরাজ পান্ডে।
‘এম এস ধোনি: দ্য
আনটোল্ড স্টোরি’ খ্যাত নীরাজ পান্ডে এবার ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব
আর ডি বর্মনের জীবন, সংগ্রাম ও সৃষ্টিশীল যাত্রাকে বড় পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন।
নির্মাতাদের লক্ষ্য, নতুন প্রজন্মের কাছে তার অসামান্য সংগীত অবদানকে নতুনভাবে পরিচয়
করিয়ে দেওয়া।
চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে
উপস্থাপন করতে ফারহান আখতারকে নিতে হবে বিশেষ প্রস্তুতি। জানা গেছে, আর ডি বর্মনের
হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, মঞ্চে উপস্থিতি এবং বাদ্যযন্ত্র ব্যবহারের কৌশল আয়ত্ত করতে
তিনি বিশেষ প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনে নিজের শারীরিক গঠনেও পরিবর্তন আনবেন এই অভিনেতা।
সিনেমাটির জন্য
ইতোমধ্যে আর ডি বর্মনের বেশ কয়েকটি জনপ্রিয় গানের স্বত্ব সংগ্রহ করেছেন নির্মাতারা।
গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গানগুলোর নতুন উপস্থাপনা তৈরির কাজও চলছে।
শুধু সংগীতজীবনের
সাফল্য নয়, বায়োপিকে উঠে আসবে আর ডি বর্মনের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়, প্রেম,
সংগ্রাম, একাকিত্ব এবং ভারতীয় সংগীতে তার বৈপ্লবিক অবদানের গল্প। সবকিছু পরিকল্পনা
অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে সিনেমাটির শুটিং।
এদিকে এই বায়োপিকের
পাশাপাশি ফারহান আখতারকে আরেকটি আন্তর্জাতিক প্রজেক্টেও দেখা যাবে। অস্কারজয়ী পরিচালক
স্যাম মেন্ডিস নির্মিত ‘দ্য বিটলস’–ভিত্তিক চলচ্চিত্রে তিনি কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত
রবিশঙ্কর-এর চরিত্রে অভিনয় করবেন।
আর ডি বর্মনের সংগীতজীবনকে
কেন্দ্র করে নির্মিত এই বায়োপিক ইতোমধ্যেই বলিউডপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি
করেছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন