সংবাদ

অর্ধশতাব্দীর সংগীতসাধনার স্বীকৃতি পেলেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

অর্ধশতাব্দীর সংগীতসাধনার স্বীকৃতি পেলেন সৈয়দ আব্দুল হাদী

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীতসাধনার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও সংগীতে অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, নীতিনির্ধারণী উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং জাসাসের আহ্বায়ক হেলাল খান। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

আলোচনা পর্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, বাংলা গানের মানদণ্ড নির্ধারণে সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠ আজও অনুকরণীয়। নতুন প্রজন্মের শিল্পীদের গায়কির মূল্যায়নেও তার নাম অনিবার্যভাবে উঠে আসে।

সম্মাননা গ্রহণ করে আবেগঘন কণ্ঠে সৈয়দ আব্দুল হাদী বলেন, “সবার প্রশংসায় আমি অভিভূত। আমরা যেন দেশকে ভালোবাসি এবং নিজেদের আচরণে দেশকে ভারাক্রান্ত না করি।”

সন্ধ্যায় আয়োজিত ‘গীতসন্ধ্যা’ পর্বে তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠানের শেষদিকে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় তার বহুল জনপ্রিয় দুটি গান—‘আছেন আমার মোক্তার’ এবং ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’।

বাংলা সংগীতাঙ্গনে অসামান্য অবদান, শিল্পনিষ্ঠা এবং অনবদ্য কণ্ঠমাধুর্যের জন্য সৈয়দ আব্দুল হাদীকে দেওয়া এই সম্মাননা সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

অর্ধশতাব্দীর সংগীতসাধনার স্বীকৃতি পেলেন সৈয়দ আব্দুল হাদী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত