সংবাদ

বিটিভির নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’ এ টুটুল-সোমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

বিটিভির নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’ এ টুটুল-সোমা

বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন কবির টুটুল ও সুমনা সোমা। নাটকে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা দেবেন।

নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কবির টুটুল বলেন, ডায়মণ্ড একজন গুণী নির্মাতা, যার গল্প ও নির্দেশনা সবসময়ই মুগ্ধ করে। তিনি জানান, পরিচালক চরিত্রগুলো এত সুন্দরভাবে গুছিয়ে দেন যে অভিনয়শিল্পীদের জন্য চরিত্র ফুটিয়ে তোলা সহজ হয়ে যায়। একইসঙ্গে সহশিল্পী সুমনা সোমার প্রশংসাও করেন তিনি।

অন্যদিকে সুমনা সোমা জানান, এর আগে বহুবার ডায়মণ্ডের নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ‘তবুও জীবন’ এর গল্পকে তিনি অত্যন্ত সুন্দর ও বাস্তবধর্মী বলে উল্লেখ করেন। নাটকের কাহিনিতে গ্রাম থেকে জীবিকার প্রয়োজনে শহরে আসা এক পরিবারের জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এটি একটি দীর্ঘ ধারাবাহিক, যার শুটিং এখনও চলমান রয়েছে।

সোমা আরও জানান, আগামী ১৮ জুন নাটকের নতুন পর্বের শুটিং শুরু হবে। তিনি বলেন, সহশিল্পী কবির টুটুল একজন শান্ত স্বভাবের এবং দক্ষ অভিনেতা, যার সঙ্গে কাজ করতে তার বেশ ভালো লেগেছে।

বর্তমানে সুমনা সোমা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভির ধারাবাহিক ‘রূপনগর’ এ অভিনয় করছেন। অন্যদিকে কবির টুটুল নিয়মিত অভিনয় করছেন সুজিত বিশ্বাস পরিচালিত ‘ভাইরাল পরিবার’ এবং নুরুল ইসলাম পরিচালিত ‘রঙ্গিলা সংসার’সহ আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে।

উল্লেখ্য, প্রয়াত কিংবদন্তি অভিনেতা মান্না’র বিপরীতে ‘রাজধানী’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন সুমনা সোমা। এরপর তিনি ‘না বলো না’, ‘মিলন’ এবং ‘নন্দিত নরকে’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’ প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে বলেই আশাবাদী নাটকটির শিল্পীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

বিটিভির নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’ এ টুটুল-সোমা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত