সংবাদ

উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পুলিশ হেফাজতে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান। ছবি : সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় মোখলেছুর রহমান (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোররাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোখলেছুর রহমান তবকপুর ইউপি চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের টেংরাকুড়া সেতুর ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মোখলেছুর রহমান ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার (১৫ জুন) সকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় মোখলেছুর রহমান (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোররাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোখলেছুর রহমান তবকপুর ইউপি চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের টেংরাকুড়া সেতুর ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মোখলেছুর রহমান ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার (১৫ জুন) সকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত