সংবাদ

সালথায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

সালথায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যা। ছবি : সংবাদ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেলে ওই ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খায়রুজ্জামান বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আবদুল কুদ্দুস মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা সাড়ে চারটার দিকে নটখোলা গ্রাম থেকে খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

সালথায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেলে ওই ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খায়রুজ্জামান বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আবদুল কুদ্দুস মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা সাড়ে চারটার দিকে নটখোলা গ্রাম থেকে খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত