সংবাদ

‘পেছনে তাকানোর সুযোগ নেই, ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখুন’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:০০ পিএম

‘পেছনে তাকানোর সুযোগ নেই, ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখুন’

আমানতকারীদের উৎকণ্ঠা দূর করে এবং দেশের ব্যাংকিং খাতে স্বস্তির বার্তা দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত প্রশাসক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন গ্রাহকদের ব্যাংকের প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে প্রশাসক দৃঢ়তার সঙ্গে বলেন, "এখন পেছনে তাকানোর সুযোগ নেই। নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যান এবং ব্যাংকের প্রতি আস্থা রাখুন।"

ব্যাংকের সামগ্রিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় দিনরাত কাজ চলছে। মোহাম্মদ জহির হোসেন জানান, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে তিনি আপাতত এক সদস্যবিশিষ্ট বোর্ডের দায়িত্ব পালন করছেন। তবে আমানতকারীদের কোনো চিন্তার কারণ নেই। খুব শিগগির যোগ্য, দক্ষ সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

নতুন বোর্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "পূর্ণাঙ্গ বোর্ড গঠনের জন্য যাচাই-বাছাই চলছে। আমরা এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে চাই, যারা দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনা করতে পারবেন। আশা করছি, অল্প সময়ের মধ্যেই একটি সুন্দর নিরপেক্ষ বোর্ড গঠন করা সম্ভব হবে।"

গ্রাহকদের আমানত শতভাগ নিরাপদ এবং ব্যাংকের তারল্য পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ সহায়তা হিসেবে আরও হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক।

আস্থার সংকট কাটিয়ে গ্রাহকদের আবার ব্যাংকে ফেরার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত এমডি বলেন, "গতকালও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে হাজার ৫০০ কোটি টাকা পেয়েছি। তবে পুরো অর্থ এখনো ব্যবহার করতে হয়নি। আমরা আশা করছি, যারা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।"

তিনি জানান, এরই মধ্যে দেশের একটি বড় শাখার তথ্য অনুযায়ী, আগের তুলনায় হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে, যা ব্যাংকের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা বিশ্বাসের ইতিবাচক সংকেত বহন করে।

এদিকে, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের বিষয়ে প্রশ্নের জবাবে প্রশাসক সাফ জানিয়ে দেন, "তিনি এরইমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। ফলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

‘পেছনে তাকানোর সুযোগ নেই, ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখুন’

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত