সংবাদ

এবার লাতিন পরাশক্তি উরুগুয়েকেও থম‌কে দিলো সৌদি আরব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:১৩ এএম

এবার লাতিন পরাশক্তি উরুগুয়েকেও থম‌কে দিলো সৌদি আরব

গত বিশ্বকাপে প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলো সৌদি আরব। এবার লাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়ে মাঠ কাঁপালো মধ্যপ্রাচ্যের এই দেশটি। যদিও শেষ পর্যন্ত সেই লিড তারা ধরে রাখতে পারেনি, তবে উরুগুয়ের একের পর এক আক্রমণ দারুণভাবে ঠেকিয়ে হার এড়াতে সক্ষম হয়েছে তারা।

মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ের দাপুটে খেলার বিপরীতে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে সৌদি আরব। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। পুরো ম্যাচে উরুগুয়ে ২৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখলেও মাত্র একটি গোল আদায় করতে পারে। অন্যদিকে সৌদি আরব ৭টি শটের মধ্যে তিনটি লক্ষ্যে রেখে একটি গোল করতে সফল হয়।

​মিয়ামি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে সমানে সমান লড়াই জমে ওঠে। তবে প্রথম ১০ মিনিট খেলার নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের হাতেই। ম্যাচের ৩০তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় উরুগুয়ে, কিন্তু ফেদেরিকো ভিনাসের ডাইভিং হেড দারুণ দক্ষতায় হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পার করে দেন সৌদি গোলরক্ষক আল ওয়াইজ।

এরপর ম্যাচের ৪১ মিনিটে চমৎকার এক আক্রমণে এগিয়ে যায় সৌদি আরব। কর্নার থেকে আল জুয়াইরের ভাসানো বল পেছনের পোস্টে থাকা আবদুলহামিদের কাছে পৌঁছালে তিনি উরুগুয়ের গোলরক্ষক মুসলেরাকে লক্ষ্য করে জোরালো শট নেন। মুসলেরা প্রথম শটটি ঠেকাতে পারলেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগে আল আমরি দ্রুত বলের কাছে গিয়ে রিবাউন্ড থেকে সহজ টোকায় বল জালে জড়িয়ে সৌদি আরবকে মূল্যবান লিড এনে দেন। দুর্দান্ত কর্নার রুটিন এবং আল আমরির ক্ষিপ্রতায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সৌদি আরব।

​দ্বিতীয়ার্ধের পুরোটা সময় জুড়েই ছিল উরুগুয়ের একচেটিয়া দাপট। তারা একের পর এক আক্রমণ করে গেলেও সৌদি গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় বারবার ব্যর্থ হচ্ছিলো। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে এসে ডেডলক ভাঙেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।

প্রথমে ভিনাসের হেড থেকে আসা বল সৌদি গোলরক্ষক আল-ওয়াইস দুর্দান্তভাবে ঠেকিয়ে দিলেও বলটি পুরোপুরি বিপদমুক্ত হয়নি। বল চলে যায় সামনে থাকা উইঙ্গার আরাউহোর কাছে। গোলরক্ষক তখন নিজের পজিশনে না থাকায় সহজ এক টোকায় বল জালে পাঠিয়ে উরুগুয়েকে সমতায় ফেরান তিনি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সৌদি রক্ষণভাগ ভাঙতে সক্ষম হয় উরুগুয়ে।

​ম্যাচের শেষ মুহূর্তে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় উরুগুয়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একবার নিজের দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন সৌদি আরবের গোলরক্ষক আল-ওয়াইস।

এবার তিনি গোলবঞ্চিত করেন উরুগুয়ের মিডফিল্ড তারকা ফেদেরিকো ভালভার্দেকে। দূর থেকে নেওয়া ভালভার্দির শক্তিশালী শটটি পোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে ঢুকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। তবে অসাধারণ ক্ষিপ্রতায় ডাইভ দিয়ে এক হাতের ছোঁয়ায় বলটিকে পোস্টের বাইরে ঠেলে দেন আল-ওয়াইস। ফলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় উরুগুয়ে এবং ১-১ সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এবার লাতিন পরাশক্তি উরুগুয়েকেও থম‌কে দিলো সৌদি আরব

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত