সংবাদ

বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:০৬ পিএম

বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান

ভারতের দিল্লি বিমানবন্দরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে দেশটিতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, "দিল্লি বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে আমি ভারতে প্রবেশ না করে দেশে ফিরে এসেছি।" তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, ধরনের ঘটনায় ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও জানান তিনি।

জানা গেছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী এক বৈঠকে যোগ দিতে গত রবিবার ভারতের দিল্লিতে যান তিনি। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। এমনকি শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি।

অথচ, উপদেষ্টা জাহেদ উর রহমানের এই সরকারি সফরের বিষয়টি অন্তত দুই দিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এই হয়রানির প্রতিবাদস্বরূপ তিনি সেই অনুমতি প্রত্যাখ্যান করে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ভারতের দিল্লি বিমানবন্দরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে দেশটিতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, "দিল্লি বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে আমি ভারতে প্রবেশ না করে দেশে ফিরে এসেছি।" তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, ধরনের ঘটনায় ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও জানান তিনি।

জানা গেছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী এক বৈঠকে যোগ দিতে গত রবিবার ভারতের দিল্লিতে যান তিনি। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। এমনকি শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি।

অথচ, উপদেষ্টা জাহেদ উর রহমানের এই সরকারি সফরের বিষয়টি অন্তত দুই দিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এই হয়রানির প্রতিবাদস্বরূপ তিনি সেই অনুমতি প্রত্যাখ্যান করে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত