হাস্যরস আর রহস্যের মিশেলে নির্মিত নতুন ওয়েব সিনেমা ‘লাপাত্তা’-তে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কমেডি-থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করবেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম ওয়েব সিনেমা।
২০২১ সালে শিহাব
শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। পরে
২০২৩ সালে মুক্তি পায় ‘পাতালঘর’। দুই বছর পর আবারও নতুন ওয়েব প্রজেক্টে যুক্ত হলেন
তিনি।
জানা গেছে, আগামী
মাসে ‘লাপাত্তা’-র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
এতে নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। সবকিছু
পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা মেহেদী
হাসান হৃদয় বলেন, “এটি মূলত একটি থ্রিলার গল্প। তবে দর্শকদের বিনোদনের জন্য কমেডির
উপাদানও থাকবে। প্রস্তুতির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং
শুরু করব।”
অভিনয়ের পাশাপাশি
সংগীতেও নিয়মিত নুসরাত ফারিয়া। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে তার গাওয়া
‘লোকে বলে’ গানটি। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে লোকসংগীত ও আধুনিক পপের
ফিউশনে তৈরি গানটির কথা লিখেছেন বাঁধন।
সবশেষ বড় পর্দায়
নুসরাত ফারিয়াকে দেখা গেছে ‘জ্বীন থ্রি’ সিনেমায়।
অন্যদিকে, ওয়েব
সিনেমার পাশাপাশি নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়েও কাজ করছেন নির্মাতা মেহেদী
হাসান হৃদয়। ‘রাক্ষস’-এর পর তার নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বছরের শেষ
দিকে। এছাড়া ‘বরবাদ’-এর পর আবারও তার পরিচালনায় অভিনয় করবেন শাকিব খান। এ বিষয়ে ইতোমধ্যে
আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন