প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
আজ মঙ্গলবার
(১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন
সভাকক্ষে এই সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর
উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ একনেক বৈঠক শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত
করেছেন। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ও অবকাঠামো
উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন
করা হবে।
এর আগে গত ৯
জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দেশের অবকাঠামো,
স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন এবং সংশোধিত মিলিয়ে মোট
১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে বিশদ আলোচনা শেষে তার মধ্য
থেকে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন