‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপনায় এসব কর্মসূচি পালিত হয়।
শহরের মীর শপিং কমপ্লেক্সের একটি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান (আরএম) মাইনুল ইসলাম। তিনি বলেন, ক্যাশলেস ব্যাংকিং বা নগদবিহীন লেনদেন গ্রাহকের সময় বাঁচানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে। সরকার প্রতিবছর কাগজের টাকা ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় করে। ক্যাশলেস পদ্ধতি জনপ্রিয় হলে এই বিশাল অর্থ সাশ্রয় হবে, যা দেশের উন্নয়নকাজে ব্যয় করা সম্ভব।
মাইনুল ইসলাম আরও বলেন, ডিজিটাল লেনদেন স্বচ্ছতা আনে এবং জাল নোট ও কালোটাকার বিস্তার রোধে সহায়ক ভূমিকা পালন করে। পূবালী ব্যাংক ডিজিটাল সেবা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
পূবালী ব্যাংক নতুন বাজার শাখার প্রধান রাসেল আহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রধান শাখার এজিএম বিউটি দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ব্যাংকের গ্রাহক তৈয়ব তাহের সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম পাটওয়ারী।
এর আগে নতুন বাজার শাখা থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে জোড়পুকুর পাড় এলাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন