শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সুইজারল্যান্ডের কোম্পানি সুইসপোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের বর্তমান রাষ্ট্রদূত রেতো রেংগলি এ আগ্রহের কথা জানান।
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
এ সময় সুইজারল্যান্ড বিমানখাতে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন