সংবাদ

মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ
মনোহরদীতে নাগরিক সংলাপে বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি : সংবাদ

নরসিংদীর মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে বক্তারা বলেন, একটি দেশের শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রত্যেকের স্বীয় বিশ্বাস লালন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় কিছুটা ভালো হলেও তা এখনো সন্তোষজনক নয়। এই অগ্রগতির ধারা বজায় রাখতে ধর্ম-বর্ণ-মত নির্বিশেষে সবাইকে সহিষ্ণুতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।

পিস অ্যাম্বাসেডর মো. আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. নাজমুন নাহার নূর (লুবনা) ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।

পিএফজি কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। সংলাপে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মাসুদুর রহমান সোহাগ, জামায়াতে ইসলামীর মনোহরদী পৌর আমীর আসাদুজ্জামান নূর, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ, মাওলানা রফিকুল ইসলাম, পুরোহিত তারাপদ চক্রবর্তী প্রমুখ।

বক্তারা টেকসই শান্তি অর্জনে সামষ্টিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত