নরসিংদীর পলাশে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আইএসআইজিওপি প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মেহেরুন্নেচা। রিকের মইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও মূল্যবোধের ধারক। তাদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও পরিবারের দায়িত্ব। প্রবীণ নির্যাতন বন্ধে পারিবারিক মূল্যবোধের চর্চা ও সামাজিক সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আতিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান।
সবশেষে প্রবীণ নির্যাতন প্রতিরোধে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন