সংবাদ

৩ অনুষদে পবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

৩ অনুষদে পবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা
উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ব্যবসায় প্রশাসন অনুষদ। ছবি : সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি হলো শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (১৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ, ১১টায় সিএসই অনুষদ এবং দুপুর ১২টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের আরও কাছাকাছি যাওয়া এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিক চর্চা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক অত্যন্ত জরুরি।’ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক ও জনবলসংকট দ্রুত নিরসনের আশ্বাস দিয়ে তিনি বলেন, পবিপ্রবিকে একটি আধুনিক, মানবিক ও উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

পৃথক ৩ টি সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট অনুষদগুলোর ডিন অধ্যাপক মো. হাছান উদ্দীন, অধ্যাপক খোকন হোসেন ও অধ্যাপক মো. সাজেদুল হক। সভায় বিভিন্ন অনুষদের সাবেক ডিন, বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ অধ্যাপকেরা বক্তব্য দেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নসহ অবকাঠামোগত সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।

সভার শুরুতে নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষদগুলোর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ও উপাচার্যের একান্ত সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

৩ অনুষদে পবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত