মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে মমতাজ বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে মমতাজ বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন