সংবাদ

সাংবাদিকদের অবদান ভোলার নয়, সবসময় পাশে ছিলেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

সাংবাদিকদের অবদান ভোলার নয়, সবসময় পাশে ছিলেন

​গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলন ও সংগ্রামের ধাপে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কঠিন সময়ে সবসময় পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘১৬ জুন-সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

​সাংবাদিক সমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সবসময় সাংবাদিক বন্ধুদের পাশে পেয়েছি। অত্যন্ত কঠিন সময়গুলোতেও তারা আমাদের সঙ্গে ছিলেন। আমি কখনো ভুলতে পারি না, যেদিন রাতে প্রেসক্লাবে আমাকে আটক করে রাখা হয়েছিল, সেদিন সাংবাদিক বন্ধুরা আমাকে নিরাপত্তা দিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলেন।"

দেশের সংকটময় মুহূর্তে সাংবাদিকদের এই অবদান জাতি সবসময় স্মরণ রাখবে বলে তিনি উল্লেখ করেন।

​সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।"

অতীতের প্রতিকূল সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

একই সাথে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে তিনি বলেন, "এখনও অনেক সাংবাদিক কর্মহীন রয়েছেন। তথ্যমন্ত্রীর প্রচেষ্টায় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালু হবে।"

এছাড়াও নতুন সংবাদমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথাও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাংবাদিকদের অবদান ভোলার নয়, সবসময় পাশে ছিলেন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত