রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় কঠোর ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির হাজারো নেতাকর্মী।
দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি:
দুপুর ১:০০ টা: শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দুপুর ২:৩০ টা: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অপর একটি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
বিকেল: শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সব কর্মসূচি শেষ করে বিকেল পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সিলেট বিমানবন্দর থেকে রাত সাড়ে ৮টায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় তাঁর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি; পুরো সফরসূচিই নির্ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলাকে কেন্দ্র করে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন