নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নেয়ামুল বাশিরের সঙ্গে তার ছোট ভাই মিজানুর রহমানের মোবাইল ফোনে শেষবার কথা হয়। এশার নামাজের পর তার বাড়ি ফেরার কথা ছিল। আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি নওগাঁ শহরের দিকে আসছিলেন। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। আজ সকালে স্থানীয় লোকজন শাহাগোলা রেলস্টেশনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত শিক্ষকের ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অটোরিকশায় বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে রেললাইনের পাশ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন