সংবাদ

সাতক্ষীরায় সচেতনতা বাড়াতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

সাতক্ষীরায় সচেতনতা বাড়াতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ
‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’-এর সদস্যদের প্রচারণা কার্যক্রম। ছবি : সংবাদ

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার স্থাপন করেছে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’। পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, মাদকবিরোধী বার্তা ও সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক ও কালেক্টরেট পার্ক এলাকায় সংগঠনের সদস্যরা এই কর্মসূচি পালন করেন। জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ তৈরি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানান আয়োজকরা।

স্থানীয় বাসিন্দারা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের প্রচারণার ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই কার্যক্রম শুরু করেছেন। এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদসহ একদল স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। সংগঠনের সদস্যরা জানান, জনস্বার্থে এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

সাতক্ষীরায় সচেতনতা বাড়াতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার স্থাপন করেছে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’। পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, মাদকবিরোধী বার্তা ও সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক ও কালেক্টরেট পার্ক এলাকায় সংগঠনের সদস্যরা এই কর্মসূচি পালন করেন। জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ তৈরি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানান আয়োজকরা।

স্থানীয় বাসিন্দারা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের প্রচারণার ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই কার্যক্রম শুরু করেছেন। এডমিন ও ডিজাইনার সালাউদ্দীন সাবাদসহ একদল স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। সংগঠনের সদস্যরা জানান, জনস্বার্থে এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত