বগুড়ার শেরপুরে এক নারীকে কৌশলে অচেতন করে নগদ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শেরুয়া গ্রামের হোসেন আলীর স্ত্রী তাপসী (২৫) স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে এক অপরিচিত ব্যক্তি তার মায়ের অসুস্থতার কথা বলে সাহায্য চান। তার সঙ্গে কথা বলার একপর্যায়ে তাপসী অচেতন হয়ে পড়েন। এই সুযোগে প্রতারক চক্র তার কাছ থেকে নগদ ২২ হাজার টাকা, একটি মুঠোফোন এবং স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল ও দুটি আংটিসহ প্রায় দুই ভরি অলংকার লুটে নেয়। যাওয়ার সময় চক্রটি ওই নারীর হাতে একটি পোটলা ধরিয়ে দিয়ে যায়।
কিছুক্ষণ পর তাপসীর জ্ঞান ফিরলে তিনি নিজেকে উদভ্রান্তের মতো ঘুরতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসেন। পরে পোটলাটি খুলে তাতে শুধু বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় যান।
এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. রেজাউল করিম বলেন, অ্যানেসথেসিয়া জাতীয় কোনো ওষুধ ব্যবহার করে কৌশলে মানুষকে অচেতন করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুত এই চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন