গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনন্দের ২ সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। আটক ব্যক্তিরা হলেন মূলগাঁও এলাকার আশিক ও বাঘেরপাড়া এলাকার খাইরুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরির পাশে পল্লী বিদ্যুতের তার কাটতে যান আনন্দ। তারা একটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন ভেবে তার কাটছিলেন। এ সময় পাশে থাকা সচল একটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে তারটি চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দ ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর তার সহযোগীরা পালিয়ে যান।
বুধবার (১৭ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা আশিক ও খাইরুলকে চুরি করা তারসহ আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন