দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত তিন মাসে ৬৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ শিশুর প্রাণ গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ শিশুর। এর মধ্যে সিলেটে ২, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১ জন করে। আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩১, চট্টগ্রামে ১৭৫, বরিশালে ১৩৫ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮১৫ জন।
তিন মাসের হিসাবে (১৫ মার্চ–১৭ জুন) মোট মৃত্যু ৬৬৬ জন। এর মধ্যে হামের উপসর্গে ৫৭৩ ও নিশ্চিত হামে ৯৩ জন। হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। নিশ্চিত হামে আক্রান্ত ১০ হাজার ৭৭৩ জন। সব মিলে আক্রান্ত ১ লাখ ৬৭৭ জন।এর মধ্যে হাসপাতালে ভর্তি ৭৪ হাজার ১৮৪ জন। সুস্থ হয়েছে ৭০ হাজার ৫০৩ জন।
দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয় গত ১৫ মার্চ। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে।
শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, টিকা না নেওয়া ও অপুষ্টিজনিত দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাই মৃত্যুর প্রধান কারণ।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন