সংবাদ

আইফোন হ্যাকের ভয়ংকর হাতিয়ার, ঝুঁকিতে কোটি ব্যবহারকারী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

আইফোন হ্যাকের ভয়ংকর হাতিয়ার, ঝুঁকিতে কোটি ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তির দুনিয়ায় একটি বড় ধরনের নিরাপত্তা বিপর্যয়ের খবর সামনে এসেছে। লাখ লাখ আইফোন হ্যাক করতে সক্ষম এমন একটি অত্যন্ত শক্তিশালী ‘এক্সপ্লয়েট কিট’ বা হ্যাকিং হাতিয়ার ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। একসময় যেসব সংবেদনশীল প্রযুক্তি কেবল সরকারি বা রাষ্ট্রীয় গোয়েন্দাদের হাতে সংরক্ষিত থাকত, তা এখন সাধারণ সাইবার অপরাধীদের হাতের মুঠোয় চলে এসেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া এই হ্যাকিং হাতিয়ারটি গিটহাবের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে সাইবার অপরাধীরা সহজেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ডিজিটাল সম্পদ চুরি করতে পারছে। 

জানা গেছে, আইওএস ১৩.০ থেকে শুরু করে ১৭.২.১ সংস্করণ পর্যন্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এমন আইফোনগুলো এই হ্যাকিংয়ের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। ব্যবহারকারী না জেনে কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেই এই কিটটি আইফোনের ওয়েবকিট এবং অপারেটিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফোনটির ভেতরে প্রবেশ করে। তবে আশার কথা হলো, ব্যবহারকারীর আইফোনে যদি ‘লকডাউন মোড’ বা ‘প্রাইভেট ব্রাউজিং’ চালু থাকে, তবে স্বয়ংক্রিয়ভাবে এই হ্যাকিং প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়।

ইতিমধ্যেই এই হ্যাকিংয়ের শিকার হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের হাজার হাজার স্মার্টফোন। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন নিরাপত্তার ইতিহাসে এটি একটি বড় দুঃসংবাদ। সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে আইফোনের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদেরা

সূত্র : techcrunch

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

আইফোন হ্যাকের ভয়ংকর হাতিয়ার, ঝুঁকিতে কোটি ব্যবহারকারী

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত