সংবাদ

ছিনতাইকারীদের আস্তানায় হানা, ওসি-এসআইকে কুপিয়ে জখম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

ছিনতাইকারীদের আস্তানায় হানা, ওসি-এসআইকে কুপিয়ে জখম
ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপ-পরিদর্শক (এসআই) চাপাতির আঘাতে জখম হয়েছেন। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে ‘কবজি কাটা গ্রুপ’ নামের কিশোর গ্যাংটি বিকাশের দোকানে হামলা চালায়। 

ভুক্তভোগী শফিকুলের স্বজন মো. মুসলিম জানান, সকালে শফিকুল বাসা থেকে তিন লাখ টাকা নিয়ে দোকানে আসেন। দোকান খুলতে না খুলতেই ৪-৫ জন চাপাতি হাতে এসে তার ডান হাতে কোপ দেয়। পরে টাকা ও বিকাশের মোবাইল নিয়ে যায় তারা।

ঘটনার পর দুপুরে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায়।

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, অভিযানের সময় ছিনতাইকারীরা চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলে পড়ে। এতে তিনি ও এসআই তরুণ আহত হন।

আত্মরক্ষায় পুলিশ গুলি করলে দুই ছিনতাইকারী- রুবেল ও আমির গুলিবিদ্ধ হয়। এছাড়া কাশেম ও মো. জয় নামে আরও দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ‘কবজি কাটা গ্যাং’টি আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ছিনতাইকারীদের আস্তানায় হানা, ওসি-এসআইকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপ-পরিদর্শক (এসআই) চাপাতির আঘাতে জখম হয়েছেন। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে ‘কবজি কাটা গ্রুপ’ নামের কিশোর গ্যাংটি বিকাশের দোকানে হামলা চালায়। 

ভুক্তভোগী শফিকুলের স্বজন মো. মুসলিম জানান, সকালে শফিকুল বাসা থেকে তিন লাখ টাকা নিয়ে দোকানে আসেন। দোকান খুলতে না খুলতেই ৪-৫ জন চাপাতি হাতে এসে তার ডান হাতে কোপ দেয়। পরে টাকা ও বিকাশের মোবাইল নিয়ে যায় তারা।

ঘটনার পর দুপুরে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায়।

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, অভিযানের সময় ছিনতাইকারীরা চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলে পড়ে। এতে তিনি ও এসআই তরুণ আহত হন।

আত্মরক্ষায় পুলিশ গুলি করলে দুই ছিনতাইকারী- রুবেল ও আমির গুলিবিদ্ধ হয়। এছাড়া কাশেম ও মো. জয় নামে আরও দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ‘কবজি কাটা গ্যাং’টি আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত