এবারের বিশ্বকাপে বিতর্কের শেষ নেই; কানাডা এবং কাতার ম্যাচকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে কানাডা ৬-০ তে ম্যাচ জেতে। কিন্তু খেলা শেষে যা হল, তাতে জয়ের উচ্ছ্বাস ফিকে। নব্বই মিনিটের শেষে বাঁশি বাজা মাত্র হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা।
ম্যাচে কাতারের আসিম মাদিবোর কড়া ট্যাকেলে গুরুতর আহত হন ইসমাইল কোনে। মিডফিল্ডারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।
গোটা ম্যাচে একের পর এক কড়া ট্যাকেল করে কাতার। তাতে প্রচণ্ড চটে যায় কানাডা। খেলা শেষ হওয়ার পর মেজাজ হারায় দুই দলের ফুটবলাররা। এমনকি বচসায় জড়িয়ে পড়ে দুই দলের হেড কোচও।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন