সংবাদ

হবিগঞ্জে মিলল গ্যাসের আলামত, চলছে অনুসন্ধান

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

হবিগঞ্জে মিলল গ্যাসের আলামত, চলছে অনুসন্ধান
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য মজুতের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে সেখানে অনুসন্ধান ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। শনিবার দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পশ্চিম বড়াব্দা গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাসজাতীয় পদার্থ বের হতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত হতে ও গ্যাসের মান যাচাই করতে তারা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছেন।

গ্যাসের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মাটি ফুঁড়ে গ্যাস বের হওয়ার লক্ষণ দেখে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন।

আহমদাবাদ ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) মানিক মিয়া বলেন, গ্যাসের সন্ধানের খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আশার সৃষ্টি হয়েছে। এখানে প্রকৃত মজুত পাওয়া গেলে এই জনপদের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যাসের আলামত পাওয়া গেছে। তবে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ ছাড়া মজুত বা এর গভীরতা সম্পর্কে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

হবিগঞ্জে মিলল গ্যাসের আলামত, চলছে অনুসন্ধান

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত