সংবাদ

ছয় নাটক নিয়ে শুরু হচ্ছে রবীন্দ্র সৃজনকলার নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

ছয় নাটক নিয়ে শুরু হচ্ছে রবীন্দ্র সৃজনকলার নাট্যোৎসব

প্রথমবারের মতো বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়-এর নাট্যকলা বিভাগ। তিনদিনব্যাপী এই উৎসবে দেশীয় ও বিশ্বনাট্যের ছয়টি নির্বাচিত নাটক মঞ্চস্থ হবে।

আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব।

উৎসবে মঞ্চস্থ হবে ‘কমলাকান্তের জবানবন্দি’, ‘ক্রসরোডস’, ‘দ্য টু ক্যারেক্টার প্লে’, ‘চোখে আঙুল দাদা’, ‘দ্য জু স্টোরি’ এবং ‘নবাব সিরাজউদ্দৌলা’।

প্রথম দিন বুধবার মঞ্চে আসবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর বিখ্যাত রচনা অবলম্বনে ‘কমলাকান্তের জবানবন্দি’। নাজিমউদদৌলা জুয়েলের নাট্যরূপ ও নির্দেশনায় নির্মিত এ নাটকে সমাজের বিচারব্যবস্থা, নৈতিকতা ও মানবচরিত্রের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে।

একই দিনে মঞ্চস্থ হবে কার্লোস সোলোরজানোর ‘ক্রসরোডস’। নাটকটি মানুষের অস্তিত্ব সংকট, বাস্তবতা থেকে পালানোর প্রবণতা এবং আত্মপ্রবঞ্চনার গল্প তুলে ধরবে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার দর্শকরা উপভোগ করবেন টেনেসি উইলিয়ামস রচিত ‘দ্য টু ক্যারেক্টার প্লে’। দুই চরিত্রের মধ্য দিয়ে সম্পর্ক, একাকিত্ব, স্মৃতি ও বাস্তবতার দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে নাটকটিতে।

এদিন আরও মঞ্চস্থ হবে মনোজ মিত্রের ‘চোখে আঙুল দাদা’। সমাজসচেতনতামূলক এই নাটকে বুদ্ধিজীবী সমাজের নানা অসঙ্গতি ও বাস্তবতা ফুটে উঠেছে।

উৎসবের শেষ দিন শুক্রবার দর্শকদের জন্য থাকছে এডওয়ার্ড এলবি রচিত ‘দ্য জু স্টোরি’। আধুনিক নগরজীবনের নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা ও মানবিক সংকটের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি।

সবশেষে মঞ্চস্থ হবে ঐতিহাসিক নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’। এতে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ঘটনাপ্রবাহ নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে।

নাট্যকলা বিভাগের এই আয়োজন নাট্যপ্রেমীদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

ছয় নাটক নিয়ে শুরু হচ্ছে রবীন্দ্র সৃজনকলার নাট্যোৎসব

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত