সংবাদ

পূবাইলে নাম বদলে চালু হওয়া টায়ার কারখানায় ফের বিস্ফোরণ

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

পূবাইলে নাম বদলে চালু হওয়া টায়ার কারখানায় ফের বিস্ফোরণ
গাজীপুরের পূবাইলে টায়ার গলিয়ে তেল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংবাদ

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় ‘অটো গ্রিন অয়েল’ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল তৈরি করা হয়। দুপুরে কারখানার ভেতরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম বলেন, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। তখন কারখানাটির নাম ছিল ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দিয়েছিল।

কিছুদিন বন্ধ থাকার পর ‘অটো গ্রিন অয়েল’ নামে নতুন পরিচয়ে কারখানাটির কার্যক্রম আবার শুরু হয়। স্থানীয়রা জানান, এবার কারখানার চারপাশে উঁচু দেয়াল নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা না যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

পূবাইলে নাম বদলে চালু হওয়া টায়ার কারখানায় ফের বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় ‘অটো গ্রিন অয়েল’ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল তৈরি করা হয়। দুপুরে কারখানার ভেতরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম বলেন, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। তখন কারখানাটির নাম ছিল ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দিয়েছিল।

কিছুদিন বন্ধ থাকার পর ‘অটো গ্রিন অয়েল’ নামে নতুন পরিচয়ে কারখানাটির কার্যক্রম আবার শুরু হয়। স্থানীয়রা জানান, এবার কারখানার চারপাশে উঁচু দেয়াল নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা না যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত