সংবাদ

অপহরণ ও অর্থ লুটের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

অপহরণ ও অর্থ লুটের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
মোমছেদুল খান বুলবুল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বুলবুল উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে।

র‍্যাব জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম ও মিস্টার আলী। গুরুদয়াল চৌপথি মোড়ে বুলবুল ও তার সহযোগীরা তাদের পথরোধ করে অপহরণ করেন। পরে তাদের বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে নির্যাতন চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৪ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ ও নগদ) মাধ্যমে আরও ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা হাতিয়ে নেন আসামিরা।

এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী রবিউল ইসলাম। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে র‍্যাব।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল থেকে তাকে আগেই বহিষ্কার করা হয়েছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, র‍্যাব বুলবুলকে থানায় হস্তান্তরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

অপহরণ ও অর্থ লুটের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত