চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী (মাসুদ) হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও ‘মাস্টারমাইন্ড’ মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২১ জুন) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মো. আইয়ুব এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং প্রকাশ্য দিবালোকে হামলা চালানো অস্ত্রধারীদের মূল হোতা হিসেবে অভিযুক্ত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চলছিল। এরই অংশ হিসেবে র্যাবের একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আইয়ুবকে আটক করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের অভিযানে আইয়ুব আটক হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
গত ১৩ জুন (শনিবার) বেলা ১টা ২০ মিনিটের দিকে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করে। সিএনজিচালিত অটোরিকশায় এসে খুনিরা প্রকাশ্য দিবালোকে এই হামলা চালিয়ে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন