সংবাদ

নরসিংদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

নরসিংদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক ও পুরস্কার বিতরণ
বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতিবিরোধী চিত্রাংকন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২১ জুন) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের (গাজীপুর) সহকারী পরিচালক মো. এনামুল হক। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

‘রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা পালন করতে পারে’- এই বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। বিতর্ক ছাড়াও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী মোট ৩২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়। বক্তব্য দেন শিক্ষক নেতা মনজিল এ মিল্লাত।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস ও শারমিন তানিন বীনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুদক কর্মকর্তা মো. এনামুল হক, প্রফেসর সোহরাওয়ার্দ্দী ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

নরসিংদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতিবিরোধী চিত্রাংকন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২১ জুন) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের (গাজীপুর) সহকারী পরিচালক মো. এনামুল হক। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

‘রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা পালন করতে পারে’- এই বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। বিতর্ক ছাড়াও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী মোট ৩২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়। বক্তব্য দেন শিক্ষক নেতা মনজিল এ মিল্লাত।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস ও শারমিন তানিন বীনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুদক কর্মকর্তা মো. এনামুল হক, প্রফেসর সোহরাওয়ার্দ্দী ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত