জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, কর্ম ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার
(২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ
সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই ঘোষণা ২৫ মে ২০২৬
থেকে কার্যকর হবে। অর্থাৎ, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’
হিসেবে পালন করা হবে।
জাতীয় কবির
চেতনা ও আদর্শকে তরুণ সমাজের কাছে আরও বেগবান করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ
নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন