সংবাদ

সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেতা রেহানের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেতা রেহানের

অভিনয়ের জগতে পথচলা শুরু হয়েছে অল্পদিন হলো। এরই মধ্যে একাধিক নাটক ও ইউটিউব ফিল্মে অভিনয় করে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন টাঙ্গাইলের তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

নির্মাতা রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘আন্ধার’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন রেহান। সিনেমাটির গল্প লিখেছেন সুমন, শাকিব ও আদনান। এতে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ এবং গাজী রাকায়েত-এর মতো গুণী শিল্পীদের সঙ্গে।

এর আগে ঈদ উপলক্ষে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ নিজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন রেহান। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় তার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রেহান বলেন, “‘আন্ধার’ আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি অভিনয় করছি। তবে গল্প কিংবা আমার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, রায়হান রাফী ভাই একজন মেধাবী ও পরীক্ষিত পরিচালক। দর্শক অবশ্যই সিনেমাটি উপভোগ করবেন। এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় অর্জন। আমি প্রতিনিয়ত তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি।”

সিনেমাটির অন্যতম গল্পকার সাকিব চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রেহানকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, “হিমেল চরিত্রের জন্য আমাদের একজন নতুন মুখের প্রয়োজন ছিল, যাকে দর্শকের সামনে একেবারে নতুনভাবে তুলে ধরা যাবে। রায়হান রাফী অনেক খুঁজে তাকে বের করেছেন। আমার বিশ্বাস, ‘আন্ধার’ মুক্তির পর অনেকেই তাকে খুঁজবে।”

জানা গেছে, বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পর সিনেমাটির প্রচারণা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে রেহানের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আন্ধার’। নতুন এই যাত্রায় তরুণ অভিনেতার প্রতি শুভকামনা জানিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেতা রেহানের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত