সংবাদ

আসছে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০০ পিএম

আসছে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস ‘পবিত্র অসুখ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করছেন রাকেশ বসু।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, বর্তমানে নাটকটির দৃশ্যধারণ চলছে। শিগগিরই এটি এনটিভিতে প্রচার শুরু হবে। নাটকটির অন্যতম আকর্ষণ হলো তিন প্রজন্মের শিল্পীদের একসঙ্গে উপস্থিতি। এতে অভিনয় করছেন ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, জাকিয়া বারী মম, এ কে এম হাসান, এস এম মহসীন, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, খালেদ খান, ফারুক আহমেদ, ইন্তেখাব দিনার, শাহবাজ সানি, মুনতাহা তানভীর, হিমি, কেয়া পায়েলসহ আরও অনেকে।

পারিবারিক সম্পর্ক, আবেগ, ভালোবাসা এবং নানা টানাপোড়েনের গল্প নিয়ে এগিয়েছে ‘চাওয়া পাওয়া’। পরিচালক রাকেশ বসুর মতে, এটি এমন একটি নাটক যেখানে জীবনের নানা বাস্তবতা ও পারিবারিক সংকট উঠে আসবে, যা দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে।

নাটকে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। নাটকটি সম্পর্কে তিনি বলেন, গল্পের গভীরতা এবং নির্মাতার যত্নশীল কাজ করার মানসিকতা তাকে মুগ্ধ করেছে। তাঁর মতে, বর্তমানে ভালো গল্পের সংকট থাকলেও রাকেশ বসুর গল্প নির্বাচন ও নির্মাণশৈলী সবসময়ই প্রশংসার দাবি রাখে।

অন্যদিকে মুনিরা ইউসুফ মেমী মনে করেন, ‘চাওয়া পাওয়া’ মূলত জীবনের গল্প। তাই দর্শক সহজেই নিজেদের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পাবেন এতে। দীর্ঘদিন পর ডলি জহুরের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।

পারিবারিক আবেগ, সম্পর্কের জটিলতা এবং জীবনের চাওয়া-পাওয়ার গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের জন্য নতুন এক বিনোদনের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

আসছে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত