চলমান ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও বইছে ফুটবল উন্মাদনার হাওয়া, তখন সেই আবেগ, খুনসুটি ও সমর্থকদের চিরচেনা তর্ক-বিতর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’।
নাটকের গল্পে দেখা
যাবে এক মজার পরিবারকে, যেখানে জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে স্ত্রী
ও শাশুড়ি ব্রাজিল দলের অন্ধ ভক্ত। দুই দলের সমর্থন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শুরু
হয় হাস্যরসাত্মক তর্ক, খুনসুটি এবং নানা মজার ঘটনা। পরিস্থিতি আরও জমে ওঠে যখন পরিবারের
গোপন কিছু সমর্থকের পরিচয় সামনে আসে।
নাটকটিতে বিভিন্ন
চরিত্রে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান
আক্তার ও সাবরিন মলিমাসহ আরও অনেকে।
‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
নাটকের রচয়িতা বিশ্বজিৎ কুরি জিতু এবং পরিচালক ইফতেখার ইফতি। নির্মাতাদের পক্ষ থেকে
জানানো হয়েছে, শিগগিরই নাটকটি দর্পণ অরিজিনাল ড্রামা চ্যানেলে প্রচারিত হবে।
ফুটবলপ্রেমীদের
আবেগ আর পারিবারিক বিনোদনের মিশেলে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য হতে পারে বিশ্বকাপ
মৌসুমের বিশেষ আকর্ষণ।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন