দেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান-এর কাছ থেকে সরাসরি অভিনয় শেখার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। এই বিশেষ সুযোগ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, তাদের আয়োজন ‘চরকি কার্নিভাল’-এর মাধ্যমে।
প্রায় চার দশকের
অভিনয় অভিজ্ঞতায় সমৃদ্ধ তারিক আনাম খান মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের
অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। একাধিক প্রজন্মের দর্শকের কাছে তিনি অনুপ্রেরণার
নাম।
চরকির ঘোষণায় জানানো
হয়েছে, আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য চরকি কার্নিভাল-এ আয়োজন করা হবে একটি বিশেষ মাস্টারক্লাস,
যেখানে প্রশিক্ষক হিসেবে থাকবেন তারিক আনাম খান। অংশগ্রহণের জন্য আগ্রহীদের ২২ জুনের
মধ্যে নিবন্ধন করতে হবে। সীমিত আসনের এ কর্মশালায় অংশ নিতে পারবেন মাত্র ২৫ থেকে ৩০
জন।
সকাল ১০টা ৩০ মিনিট
থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই মাস্টারক্লাস। এতে ক্যামেরার সামনে অভিনয়,
চরিত্র নির্মাণ, পারফরম্যান্সের সূক্ষ্মতা এবং অভিনয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করবেন
এই গুণী অভিনেতা।
এদিকে, চরকি কার্নিভালে
২০২৩ ও ২০২৪ সালে প্ল্যাটফর্মটিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে।
পাশাপাশি প্রয়াত কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার-কে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
অভিনয়ে ক্যারিয়ার
গড়তে আগ্রহীদের জন্য তারিক আনাম খানের এই মাস্টারক্লাস হতে পারে শেখার এক অনন্য সুযোগ।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন