দীর্ঘদিন পর নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা। অভিনয় জীবনের শুরুতে ‘বয়রা পরিবার’ ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকের নজর কাড়া এই অভিনেত্রী এবার যুক্ত হয়েছেন ‘রক্তের বন্ধন’ নামের নতুন একটি ধারাবাহিকে।
মেঘ হিমের চিত্রনাট্য
ও পরিচালনায় নির্মিত নাটকটির শুটিং গত প্রায় এক সপ্তাহ ধরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার
হলদিয়া বাজার এলাকার একটি শুটিং হাউজে চলছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন
শিউলী শিলা।
নতুন নাটক প্রসঙ্গে শিউলী শিলা বলেন, “এর আগেও আমি মেঘ হিমের পরিচালনায় কাজ করেছি। ‘রক্তের বন্ধন’-এ আমার চরিত্রটি খুবই সুন্দর। চরিত্রটির সঙ্গে আমি একেবারে মিশে গেছি। টানা কয়েকদিন ধরে শুটিং করায় পুরো ইউনিট এখন একটি পরিবারের মতো হয়ে উঠেছে। শুটিংয়ের বাইরে গল্প-আড্ডাতেও দারুণ সময় কাটছে। পারিবারিক গল্পের এই ধারাবাহিকটি নিয়ে আমি খুব আশাবাদী।”
অভিনয়ের পাশাপাশি
সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় শিউলী শিলা। তিনি বর্তমানে অভিনয় শিল্পী সংঘ-এর কার্যকরী
সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন