সংবাদ

দুর্গাপুরে মাস্ক-হেলমেট পরে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

দুর্গাপুরে মাস্ক-হেলমেট পরে আওয়ামী লীগের মিছিল
মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে মিছিলে অংশগ্রহণকারীরা। ছবি : সংবাদ

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেলমেট ও মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন দলটির ১০-১২ জন নেতা-কর্মী। রবিবার (২১ জুন) উপজেলার কানপাড়া-খড়খড়ি সড়কের ফলিয়ার বিল এলাকায় ৫ থেকে ৬ মিনিটের এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্জন ওই এলাকায় হঠাৎ মোটরসাইকেল নিয়ে ১০-১২ জন যুবক উপস্থিত হন। তারা ‘রাজশাহী জেলা আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানার বের করে তড়িঘড়ি করে ছবি তোলেন এবং কয়েক মিনিট মিছিল করে দ্রুত এলাকা ত্যাগ করেন। ব্যানারে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বানের পাশাপাশি ‘প্রত্যাবর্তন-০২’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান লেখা ছিল।

রবিবার রাতে ঝটিকা মিছিলের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ কয়েকজন নেতা নিজেদের ফেসবুক ওয়ালে ভিডিওটি পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘ঝটিকা মিছিলের খবর আমরা পেয়েছি। ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে মাস্ক ও হেলমেট পরা থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা কঠিন হচ্ছে।’ তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তা দমন করা হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

দুর্গাপুরে মাস্ক-হেলমেট পরে আওয়ামী লীগের মিছিল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত