ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতির মোকাবিলায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ৪৪টি গেটই খুলে দেওয়া হয়েছে। এর ফলে কুড়িগ্রামের তিস্তা অববাহিকার নিচু চরাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে।
সোমবার (২২ জুন) দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও তা বাড়তে শুরু করেছে।
নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার রাজারহাট উপজেলার চর গতিয়াসাম ও সরিষাবাড়ি এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াই পিয়ার ও রামনিয়াসার নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। এতে আমন ধানের বীজতলা, শাকসবজি, পাট ও ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক চাষি তাদের বীজতলা তলিয়ে যাওয়ায় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় জেলার সবকটি নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন