কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তে টানা ৯ দিন ধরে ৫ যুবকের ভাগ্য ঝুলে আছে কাঁটাতারের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড)। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাতে বাধা দেয়। এরপর থেকে শুরু হওয়া এই সংকটের সমাধান এখনো মেলেনি।
বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও উভয় বাহিনীর অনড় অবস্থানের কারণে আলোচনা ভেস্তে গেছে। ফলে ওই ৫ যুবক এখনো মূল ভূখণ্ডে ফিরতে পারছেন না। বর্তমানে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন।
সীমান্ত এলাকা থেকে জানা গেছে, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনি টাঙিয়ে তাদের দিন ও রাত কাটছে। খাবার ও সুপেয় পানির অভাবে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। বিজিবি বলছে, ওই ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত না হয়ে তাদের গ্রহণ করা সম্ভব নয়। অন্যদিকে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠাতে অনড়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই টানাপোড়েনে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ওই ৫ যুবকের ভবিষ্যৎ।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন