সংবাদ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নাম জানালেন কাকা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নাম জানালেন কাকা

৪৮ দলের এই বিশ্বকাপে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার সোনালি জুতাটি কার পায়ে উঠবে-এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

সেই আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি কাকা। তার বিশ্বাস, এবারের গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রেয়াল মাদ্রিদের দুই তারকা-কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিউস জুনিয়র।

ইএসপিএন ইউকের সঙ্গে আলাপকালে কাকার কাছে জানতে চাওয়া হয়েছিল, চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে বড় দুই দাবিদার কারা? উত্তরে এক মুহূর্তও সময় নেননি ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি। তিনি বলেন, ‘অবশ্যই এমবাপ্পে, আর তারপর ভিনিসিউস।’

কাকার এই পছন্দ মোটেও বিস্ময়কর নয়। দুজনই বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের অস্ত্রদের একজন। ম্যাচের গতি, পরিস্থিতি কিংবা প্রতিপক্ষের রক্ষণ-সবকিছু উপেক্ষা করে মুহূর্তের মধ্যে খেলার চিত্র বদলে দেয়ার ক্ষমতা আছে তাদের।

চলমান বিশ্বকাপেও তার প্রমাণ মিলেছে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। আর্লিং হালান্ড, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। অন্যদিকে দুই ম্যাচে দুটি গোল করে ব্রাজিলকে জয়ের পথে রেখেছেন ভিনিসিউস।

তবে কাকার তালিকার শীর্ষে এমবাপ্পের নাম থাকাটা সবচেয়ে স্বাভাবিক। কারণ বিশ্বকাপ এলেই যেনো অন্য এক রূপে দেখা যায় ফরাসি অধিনায়ককে। বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে তার ধারাবাহিকতার তুলনা খুব কম ফুটবলারেরই আছে। অতিমানবীয় গতি, অসাধারণ ফিনিশিং আর রক্ষণভাগের ক্ষুদ্রতম ফাঁকও কাজে লাগানোর ক্ষমতা এমবাপ্পেকে পরিণত করেছে ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্নে।

তবে কাকার দ্বিতীয় পছন্দ ভিনিসিউস জুনিয়রও পিছিয়ে নেই। ব্রাজিলিয়ান উইঙ্গারের খেলায় এখন আগের চেয়ে অনেক বেশি পরিণতি এসেছে। তার গতি, ড্রিবলিং, ফিনিশিং এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দেয়ার ক্ষমতা বরাবরই ছিল। কিন্তু এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে আরও ভালো মুভমেন্ট এবং সিদ্ধান্ত নেয়ার দক্ষতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নাম জানালেন কাকা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত