সংবাদ

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারে আগুন

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারে আগুন
মাদারীপুর সদর উপজেলার কুমার নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংবাদ

মাদারীপুর সদর উপজেলার কুমার নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচ শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার মেশিন ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। গতকাল রোববার রাতে সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কুমার নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনঝুঁকিতে পড়েছে। বারবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছিল।

গতকাল রাতে আবারও বালু উত্তোলন শুরু হলে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে নদী এলাকা ঘেরাও করেন। এ সময় ধাওয়া দিয়ে পাঁচ ড্রেজার শ্রমিককে হাতেনাতে ধরে ফেলেন তারা। উত্তেজিত জনতা অবৈধ ড্রেজারটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ পাঁচ শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটক শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারে আগুন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মাদারীপুর সদর উপজেলার কুমার নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচ শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার মেশিন ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। গতকাল রোববার রাতে সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কুমার নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনঝুঁকিতে পড়েছে। বারবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছিল।

গতকাল রাতে আবারও বালু উত্তোলন শুরু হলে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে নদী এলাকা ঘেরাও করেন। এ সময় ধাওয়া দিয়ে পাঁচ ড্রেজার শ্রমিককে হাতেনাতে ধরে ফেলেন তারা। উত্তেজিত জনতা অবৈধ ড্রেজারটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ পাঁচ শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটক শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত