সংবাদ

গাজীপুরে পুলিশকে হুমকি-সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩৪

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

গাজীপুরে পুলিশকে হুমকি-সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩৪
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, পুলিশের ওপর হুমকি প্রদান ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গতকাল রোববার ৪ জন এবং আজ সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর উসকানিমূলক হুমকির অভিযোগে বাসন, টঙ্গী, গাছা, পূবাইল, কোনাবাড়ী ও সদর থানাসহ বিভিন্ন এলাকায় এই সমন্বয় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাসন এলাকা থেকে মোক্তার হোসেন, মোখলেছ, জিন্নাত আলীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পূবাহ ইসলাম সুমন ও নাছির; পূবাইল থেকে মাহফুজ দেওয়ান ও মাসুদুর রহমান এবং গাছা এলাকা থেকে ওমর ফারুক খান, শহিদুল ইসলাম, মাহফুজুর হক হিমেলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে টঙ্গী পূর্ব এলাকা থেকে ফখরুল হোসেন মিলন ও আবু সিদ্দিক; কোনাবাড়ী থেকে নাসির উদ্দিন মোল্লা ও সাব্বির হোসেন এবং কাশিমপুর এলাকা থেকে শাফিম আহম্মেদ ও খোকন মিয়াসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা এলাকা থেকেও শাকিল হোসেন, মিজানুর রহমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে আরও চার যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মহানগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

গ্রেপ্তরকৃতদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

গাজীপুরে পুলিশকে হুমকি-সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩৪

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত