সংবাদ

‘মেসি এই গ্রহের নয়, ২০ বছর ধরে ওর ধারে কাছে কেউ নেই!’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

‘মেসি এই গ্রহের নয়, ২০ বছর ধরে ওর ধারে কাছে কেউ নেই!’

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির খেলা দেখে মুগ্ধ স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী তারকা জাভি। তার মতে, মেসিকে দেখে মনে হয়ে তিনি এই গ্রহের নন। অন্য গ্রহ থেকে এসেছেন? ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী জাভি বার্সায় মেসির সতীর্থ ছিলেন। একসঙ্গে বহু ম্যাচ জিতেছেন। এক জনের পাসে অন্য জন বহু গোল করেছেন। সেই জাভি এখনও মুগ্ধ মেসির খেলায়।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিক দেখে জাভি বলেছেন, এই বয়সেও তিনি যে ভাবে খেলছেন তা দেখে অবাক হই। মেসিকে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি। জাভি বলেন, ‘আমি মনে করি, মেসি ফুটবলের মাইকেল জর্ডন। ওর ধারে কাছে কেউ নেই। গত ২০ বছর ধরে ও সেরা। এখনও আমি মনে করি মেসির মতো ফুটবলার বিশ্বে নেই। ওর মানসিকতা অসাধারণ।’

এখনও মেসি যে ভাবে নিজেকে ফিট রেখেছেন তা দেখে অবাক জাভি। আলজেরিয়া ম্যাচের গোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সে হারতে শেখেনি। আমার মতে, এটাই তাকে বাকিদের থেকে আলাদা করেছে। এখনও মেসি পুরো ফিট। আলজেরিয়ার বিপক্ষে তার গোলগুলোর কথা বাদ দিন। গোটা ম্যাচে ও যেভাবে খেলেছে সেটা দেখুন। এখনও কত খিদে ওর। এখনও মেসি চ্যাম্পিয়ন হতে চায়। সেটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।’

মেসির খেলা দেখে তাকে এই গ্রহের মনে হয় না জাভির। কারও সঙ্গে তার তুলনা করতে পারছেন না তিনি। স্পেনের সাবেক তারকা বলেন, ‘আমি আলজেরিয়া ম্যাচের পর মেসিকে মেসেজ করেছিলাম। তাকে বললাম, ও প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে। তার খেলা দেখে হাসছিলাম। পাগলের মতো খেলছিল। সেটাই মেসি। ঠিক সময়ে ঠিক কাজটা করে। আমার মতে, ওর তুলনা করা যায় না। ও এই গ্রহের নয়।’

শুধু জাভি নন, মেসিকে সেরা বলেছেন কিলিয়ান এমবাপ্পেও। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরাসি তারকাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের মধ্যে কে সেরা? জবাবে এমবাপ্পে বলেন, ‘আমাদের মধ্যে অবশ্যই মেসি সেরা। তিনি বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই রয়েছে রোনালদো। তার পরে সম্ভবত আমি। বাকিদের কথা বলতে পারব না।’ এমবাপ্পের কথা থেকে পরিষ্কার, তিনি সবার ওপরে মেসিকে রেখেছেন। গতবার বিশ্বকাপের ফাইনালে মেসি বনাম এমবাপ্পের লড়াই দেখেছিল ফুটবলবিশ্ব। হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। জোড়া গোল করেছিলেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সে বার বিশ্বকাপের সোনার বুট জিতেছিলেন এমবাপ্পে। সোনার বল জিতেছিলেন মেসি। বিশেষজ্ঞরা বলেন, ফ্রান্স বনাম আর্জেন্টিনার সেই ফাইনাল বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

‘মেসি এই গ্রহের নয়, ২০ বছর ধরে ওর ধারে কাছে কেউ নেই!’

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত