সংবাদ

পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে নেইমার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে নেইমার

ব্রাজিলের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার। আগামী বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ- সি’র শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন।

বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও অংশ নেননি নেইমার। তিনি ডান পায়ের পেশীর ইনজুরিতে ভুগছেন।

গত মাসে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করার পর প্রথমবারের মতো পুরো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে উচ্ছসিত ৩৪ বছর বয়সী নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি খুব খুশি।’

মিডফিল্ডার লুকাস পাকুয়েটা নেইমারের ফিরে আসা প্রসঙ্গে বলেছেন, ‘তাকে দলে পেয়ে, অনুশীলনে পেয়ে আমরা সবাই দারুন খুশি। আমাদের জাতীয় দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলে তার অসাধারণ অবদান রয়েছে। এখনও সে দলের জন্য অনেক কিছুই করতে পারে। আমরা তার জন্য অনেক খুশি। তাকে দলে পেয়ে দলের অন্যরা সবাই খুশি। আশা করছি যতো দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে এবং যতোটা সম্ভব আমাদের সহযোগিতা করবে।’

এনিয়ে চতুর্থ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে প্রথম বড় কোনো শিরোপা জয়েরও আশায় আছেন তিনি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর বিশ্ব মঞ্চে শিরোপা হাতে নিতে পারেনি।

নেইমারের জন্য বিশ্বকাপ জয়ের এবারই শেষ সুযোগ কিনা এমন প্রশ্নের উত্তরে পাকুয়েটা বলেন, ‘আমি সেটাই মনে করি। আমাদের খেলোয়াড়রা পাঁচ তারকা নিয়ে দারুন গর্বিত।

কিন্তু অবশ্যই এই দলের সবার স্বপ্ন নিজেরা একটি বিশ্বকাপ জয় করবে। আমরা সবাই চাই সেই স্বপ্ন সত্যি হোক। আর সেটা সফল করতে সবাই যথাসাধ্য চেষ্টা করছে।’

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ- সি’র শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে যথাক্রমে মরক্কো ও স্কটল্যান্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে নেইমার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত