সংবাদ

বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় ওঠার অপেক্ষায় মেসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় ওঠার অপেক্ষায় মেসি

ফিফা বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আজ সোমবার ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

এই ম্যাচেই ফুটবল ইতিহাসের বেশ কিছু অনন্য রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করে ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার তার সামনে সুযোগ বিশ্বমঞ্চের সর্বকালের শীর্ষ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার।
​অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল পেলেই ১৬ গোলের সমতা ভেঙে ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হবেন মেসি। একই সাথে এই গোলটি পেলে তিনি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার বিরল কীর্তি স্পর্শ করবেন।
এর আগে ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জর্জিনহো এক আসরেই টানা ছয় ম্যাচে গোল করার এই কৃতিত্ব দেখিয়েছিলেন, যেখানে কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া মেসির এই গোলযাত্রা এখনো সচল রয়েছে।
এবারের বিশ্বকাপেও নিজের ২৭তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১০টি শটের মধ্যে ৮টিতেই সরাসরি অবদান রেখে নিজের জাত চিনিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
​গোলের পাশাপাশি ম্যাচের জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার মোক্ষম সুযোগ রয়েছে মেসির সামনে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৭তম জয়, যার মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি কাফুকে পেছনে ফেলেছেন।
আজ অস্ট্রিয়াকে হারাতে পারলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হিসেবে ক্লোসার ১৭টি জয়ের রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে চলে যাবেন তিনি।
এছাড়া বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে আরেকটি গোল করতে পারলে ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবার্তো রিভেলিনোর ডি-বক্সের বাইরে থেকে করা ৫ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় ওঠার অপেক্ষায় মেসি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত