বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশে দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা গণশুনানির দিন ধার্য করেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।
বগুড়ার তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনে জেলা প্রশাসককে শুক্রবার বিকালে ফোন দেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার সাক্ষরিত চিঠি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পৌঁছে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে রোববার দুপুরে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনটি ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনটি ইউনিয়নের প্রশাসকদের প্রধান করে নাম পরিবর্তনে কমিটি গঠন করেন। বৈঠকে মঙ্গলবার বেলা ১০টার দিকে গণশুনানির সময় ধার্য করা হয়।
মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার বেলা ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে সোমবার থেকে এলাকায় মাইকিং এবং মসজিদ, হাটবাজারসহ জনবহুল স্থানে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এলাকার ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের নামে নামকরণের প্রতি গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার সৈয়দপুরে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শুনানি গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দিগন্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এলাকাবাসীকে গণশুনানিতে উপস্থিত থেকে সুচিন্তিত প্রস্তাব/মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এছাড়া ইউনিয়নের পুনঃনামকরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির প্রতি গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন